চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

মাদারগঞ্জে তৃতীয় শ্রেণী ছাত্রীকে ১৬ বছর বয়স দেখিয়ে  জন্ম নিবন্ধন নেয়ার অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:৪০ পিএম, ২০২০-১০-০৭

মাদারগঞ্জে তৃতীয় শ্রেণী ছাত্রীকে ১৬ বছর বয়স দেখিয়ে  জন্ম নিবন্ধন নেয়ার অভিযোগ

রোকনুজ্জামান সবুজ,জামালপুর জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলার মিথ্যা তথ্য দিয়ে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ১৬ বছর বয়স দেখিয়ে জন্ম নিবন্ধন নেয়ার এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ২০১৬ সালের ২১ অক্টোবরে আদারভিটা ইউনিয়ন পরিষদ থেকে নেয়া এই জন্ম সনদ দিয়ে পোড়াবাড়ি গ্রামের অপ্রাপ্ত বয়স্ক এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে সম্পন্ন করার অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী বলছেন, তৃতীয় শ্রেণীতে অধ্যায়নরত থাকা একজন ক্ষুদে শিক্ষার্থীর বয়স একই সালে কি ভাবে ১৫ বছর মাস ২০ দিন হতে পারে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তারা। বিয়ে রেজিষ্ট্রির সময় যে জন্ম সনদটি নিকাহ্ রেজিষ্ট্রারের কাছে উপস্থাপন করা হয়, তা সঠিক কি না নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় গ্রামবাসী। এই বিষয়টি তদন্তের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

জানা গেছেমাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের কৃষক জহুরুল গত ২৫ সেপ্টেম্বর তারিখে তার অপ্রাপ্ত বয়সী কন্যা যুথী আক্তারকে একই গ্রামের শফিকুল ইসলামের পুত্র আমির হোসেনের সাথে বিয়ে দেন। পোড়াবাড়ি গ্রামে জহুরুলের বাড়িতে বাল্য বিবাহ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সময় পুলিশকে জন্ম নিবন্ধন দেখিয়ে বিয়ে সম্পন্ন করা হয়। এতে বিস্মিত হন গ্রামবাসীরা।

কৃষক জহুরুলের কন্যা যুথী আক্তারের জন্মনিবন্ধনের খোঁজ নেয়ার জন্য আদারভিটা ইউনিয়নের পরিষদে গিয়ে জানা গেছে, ২০১৬ সালের ২১ অক্টোবর তারিখে যুথীর নামে জন্মনিবন্ধন ইস্যু করা হয়েছে। ওই জন্মনিবন্ধনে জন্ম তারিখ দেখানো হয়েছে ০১/০১/২০০১ ইং। সেই অনুপাতে ২০১৬ সালে যুথীর বয়স ছিল ১৫ বছর মাস ২০দিন। অথচ  যুথী উপজেলার পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৬ সালে তৃতীয় শ্রেণী ২০১৭ সালে চতুর্থ শ্রেণীতে অধ্যায়নরত ছিল বলে নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা। তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে যুথী ওই সময়ে বিনামুল্যে পাঠপুস্তক উপবৃত্তিসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে সকল সুযোগসুবিধা ভোগ করেছে।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন তৃতীয় শ্রেণীর একজন ক্ষুদে শিক্ষার্থী বয়স কিভাবে প্রায় ১৬ বছর বয়স হয়। যদি তা না হয় তাহলে ইউনিয়ন পরিষদ থেকে কি ভাবে তার জন্ম নিবন্ধনের সনদ দেয়া হয়েছে। আর যদি ইউনিয়ন পরিষদের সনদ সঠিক হয় তাহলে কিভাবে ১৬ বছরের একজন মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিনামুল্যের পাঠ্যপুস্তক উপবৃত্তিসহ অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করে। এই প্রশ্ন এখন শুধু পোড়াবাড়ি গ্রামের সচতন মানুষ নয়। প্রশ্ন এখন বিদ্যালয়ের শিক্ষকসহ ছাত্র-ছাত্রীদের।

এলাকাবাসীর অভিযোগ, জহুরুল তার অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে বিয়ে দেয়ার জন্য প্রতারক চক্রের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের অসাধু কর্মচারীদের যোগসাজশে জাল এই সনদটি সংগ্রহ করেছে। এলাকাবাসীর ধারণা স্থানীয় প্রতারক চক্রটি এভাবেই জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করে বাল্য বিবাহের সহযোগিতা করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এই জন্ম নিবন্ধনের সনদটি আদৌ সঠিক কি না তা তদন্তপুর্বক জালিয়াত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় সচেতন মহল।

 

রিটেলেড নিউজ

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত


মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত


জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত


রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত


গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত


কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

জিএসএসনিউজ ডেস্ক : :  নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর